| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অবস্থান কর্মসুচি পালিত

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ১৩:১৯:১৪:অপরাহ্ন  |  ২২০ বার পঠিত
জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অবস্থান কর্মসুচি পালিত

জামালপুর প্রতিনিধি: নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবর্ষিকীর অজুহাতে সারদেশ নৈরাজ্য সৃষ্টি ও দেশের উন্নয়নের ধারা ব্যাহত করার পায়তারার প্রতিবাদে জামালপুর জজ কোর্ট চত্বরে অবস্থান কর্মসুচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে জামালপুর জজ কোর্ট চত্বরে ঘন্টা ব্যাপী এই অবস্থান কর্মসুচি  পালিত হয় । সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সভাপতি অ্যাভোকেট আব্দুল হাই (২)।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,  সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজুয়ান, অ্যাডভোকেট দিদারুল আলম, আনিসুজ্জামান তিতি প্রমুখ।

অবস্থা কর্মসুচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।

আইনজীবী নেতৃবৃন্দ বলেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবর্ষিকীর অজুহাতে সারাদেশে নৈরাজ্যের সৃষ্টি করে দেশের উন্নয়নের ধারা ব্যাহত করছে। তারা আরও বলেন, জামালপুরের আইনজীবী সমাজ তাঁদের ষড়যন্ত্র রুখে দিতে সব সময় প্রস্তুত রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪