| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: জুন ২৩, ২০২৬ ইং | ২২:১০:০০:অপরাহ্ন  |  ৪৭২ বার পঠিত
শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুর প্রতিনিধি: শেরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উপস্থিতির নিম্নহার, মোট ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা কম থাকা, দ্বিতল একাডেমিক ভবনের নিচতলা প্লাবিত হওয়া এবং বিদ্যালয় মাঠে পানি জমে থাকার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

এ সময় বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাটি ভরাটের নির্দেশনা দেন। পাশাপাশি বিদ্যালয়ের বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সহকারী কমিশনার (গোপনীয়) মো. সেলিম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. কামরুন্নাহার চায়নাসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪