| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ০৩:৪৮:০৫:পূর্বাহ্ন  |  ৬৩০ বার পঠিত
রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি: অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সাব্বির হোসেন দিপু।

সমাবেশে কেন্দ্রীয় ও জেলা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, অপপ্রচারের মাধ্যমে দেশে বিভ্রান্তি ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যুবদল সব ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪