| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ২০:১৮:১৭:অপরাহ্ন  |  ১৪৭৫ বার পঠিত
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের ধাক্কায় সৃষ্ট সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহতসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) দুপুর প্রায় ২টার দিকে কালিহাতী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামাথী এলাকায় রতনগঞ্জ-বল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রতনগঞ্জ থেকে বল্লার দিকে যাওয়া একটি অজ্ঞাত ট্রাক পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিতকে চাপা দেয়। তিনি কামাথী গ্রামের বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে।

ঘটনাস্থলেই গোপাল চন্দ্র পণ্ডিত (৬০) মারা যান। এছাড়া অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতদের মধ্যে তালতলা এলাকার মলি (৫০)-এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। অন্য দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।

দুর্ঘটনার খবর পেয়ে কালিহাতী থানার এসআই ওসমান গনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, জড়িত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪