| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১০:১৭:০৭:পূর্বাহ্ন  |  ১৭৩৩ বার পঠিত
গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর জংশন স্টেশন এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাত প্রায় ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস গৌরীপুর জংশন স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন ঘুরিয়ে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। স্টেশনের হোম সিগনালের পয়েন্টসংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনটির শেষের তিনটি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পর সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধার এবং রেল চলাচল স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেন ও কারিগরি দল কাজ করছে বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪