| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ১ লাখ ৭৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৫:৩৮:৩১:অপরাহ্ন  |  ১৩৬১ বার পঠিত
মাদারীপুরে ১ লাখ ৭৫ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৫ হাজার ৩৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনবিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভা—মাদারীপুর ও শিবচর—মিলিয়ে ১ হাজার ৪৮৮টি কেন্দ্রে প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবীর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৫৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাপসুল শুধু শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে না, বরং তাদের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে এবং শিশু মৃত্যুহার কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কানিজ ফারহানার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন, পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪