| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বদলির প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৭:২৪:৫৪:অপরাহ্ন  |  ১৪২৩ বার পঠিত
কাপাসিয়ায়  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বদলির প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সচেতন নাগরিক সমাজ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান, নাজমা সুলতানা, সিএইচসিপি কামাল হোসেন, মাঠকর্মী আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন ও আসিবসহ অনেকে।

বক্তারা বলেন, ডা. মো. হাবিবুর রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি এলাকার মানুষের ভরসার প্রতীক। দিন-রাত রোগীদের পাশে থেকে মানবিক চিকিৎসাসেবা প্রদান করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং ‘জনগণের দাবি, বদলির আদেশ প্রত্যাহার হোক’সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এলাকাবাসীর যৌক্তিক দাবি বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ডা. মো. হাবিবুর রহমানকে কাপাসিয়াতেই কর্মরত রাখবে।

এ বিষয়ে ডা. মো. হাবিবুর রহমান বলেন, “আমি একটি প্রশিক্ষণে ঢাকায় আছি। মানববন্ধনের বিষয়টি শুনেছি। আমার দায়িত্ব হলো সরকারি নির্দেশনা মেনে মানুষের চিকিৎসাসেবা দেওয়া। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবাপ্রত্যাশীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি কোথায় সেবা দেব, সেটি সরকারের সিদ্ধান্ত।”

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪