| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৯:৫৬:২৪:অপরাহ্ন  |  ১৩৬৩ বার পঠিত
ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে  ধর্ষণ, গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে চকলেট ও আচার কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাসেল (২৬) নামে তাঁর এক স্বজনের বিরুদ্ধে।

গত মঙ্গলবার সকালে এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্লাহ।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সকালে ওই কিশোরী রাসেলের ছোট ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে খেজুর কুড়াতে যায়। একপর্যায়ে রাসেল কৌশলে ছোট ভাইকে বাড়িতে পাঠিয়ে দেন। পরে কিশোরীকে চকলেট ও আচার কিনে দেওয়ার কথা বলে পাশের একটি ধানখেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

বাড়ি ফিরে কিশোরীর জামাকাপড়ে কাদামাটি দেখে তাঁর মা কারণ জানতে চাইলে সে কান্নায় ভেঙে পড়ে এবং শারীরিক যন্ত্রণার কথা জানিয়ে রাসেলের বিরুদ্ধে অভিযোগ তোলে।

ঘটনাটি জানাজানি হলে কিশোরীর বাবা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে গেলে রাসেল উল্টো গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে পরিবারের দাবি। এতে উত্তেজিত গ্রামবাসী তাঁকে আটক করে মারধর করেন।

পরে কিশোরীর বাবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার (২৪ জুন) কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্লাহ বলেন, অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪