| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্পত্তির লোভে মাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ০৬:৩৭:০৫:পূর্বাহ্ন  |  ৮৪১ বার পঠিত
সম্পত্তির লোভে মাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগে আসাদুজ্জামান শামীম (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বস্তাবর গ্রামের ৬৭ বছর বয়সী আঞ্জুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। অভিযোগ রয়েছে, ওই সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন তার ছেলে আসাদুজ্জামান শামীম।

অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে শামীম তার মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে বাড়িতে ফেরেন।

এরপর গত ১৪ জুন আবারও মায়ের ওপর হামলার অভিযোগ ওঠে শামীমের বিরুদ্ধে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঞ্জুমান আরার ডান পায়ের রগ কেটে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিনের ধারাবাহিক অভিযানের পর বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাবা-মায়ের প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪