| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ১১টি ড্রেজার ধ্বংস

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ১১:৩৩:৪৭:পূর্বাহ্ন  |  ৭৮৬ বার পঠিত
ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ১১টি ড্রেজার ধ্বংস

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার কাচারি ঘাট থেকে জালালের চর পর্যন্ত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে ১১টি ড্রেজার ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না হোরায়রা।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১১টি ড্রেজার বিকল করে ধ্বংস করা হয়।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA) প্রতিনিধিরা এবং কোতোয়ালি থানার একটি পুলিশ দল অভিযানে অংশ নেয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসন সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪