| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৬ ইং | ১৬:২৫:৩৭:অপরাহ্ন  |  ৭৫৭ বার পঠিত
বগুড়ায় ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইকেল র‌্যালি

বগুড়া প্রতিনিধি: বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সকালে বগুড়া মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে একটি মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বটতলা থেকে র‌্যালিটি শুরু হয়ে তিনমাথা রেলগেট, মেডিকেল এলাকা, বনানী, কলোনি, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড ও সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত দৃষ্টিনন্দন প্ল্যাকার্ড বহন করেন এবং জনসমাগমপূর্ণ এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষ হাত নেড়ে র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

র‌্যালি শুরুর আগে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বগুড়া মহানগর ছাত্রশিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারি শফিকুল ইসলাম, আইন সম্পাদক আল জাবের হক্কানী এবং প্রচার সম্পাদক মনিরুজ্জামান লিটন প্রমুখ।

সমাবেশে খন্দকার হাবিবুল্লাহ বলেন, মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যার নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপর পড়ছে। মাদক যুবসমাজের অপার সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। তরুণদের মাদক থেকে দূরে রাখতে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ সমাজকে শতভাগ মাদকমুক্ত রাখতে সংগঠনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাস যেন মাদক সেবন ও বিক্রির অবাধ বিচরণক্ষেত্রে পরিণত না হয়, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

রিপোর্টার্স২৪/ মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪