| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৬ ইং | ১২:১১:১৬:অপরাহ্ন  |  ৪৩৩ বার পঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছেন বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি। 

সম্প্রতি নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি। সাব্বির এলাহি বরিশাল অঞ্চলের সদস্য। ২০২৩-২৪ সেশনে পরামর্শ সভার সদস্য ছিলেন তিনি। 

২০২৪-২৫ সেশনে দায়িত্ব পালন করেছেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, প্ল্যানিং, ছাত্রকল্যাণ এবং স্পোর্টস সম্পাদক হিসাবে। এর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সভাপতি ছিলেন সাব্বির।

কেন্দ্রীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি লিখেছেন, বর্তমানে কিছু সমস্যার কারণে ব্যক্তিগত ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

এ বিষয়ে সাব্বির এলাহি সাংবাদিকদের জানান, কিছু সমস‌্যার কার‌নে সংগঠনের সা‌থে নি‌জে‌কে মানিয়ে নেওয়া কঠিন হচ্ছিল। এজন্য  পদত্যাগ করেছি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪