| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুকুরের সঙ্গে নিষ্ঠুর আচরণ, নরসিংদীতে যুবক আটক

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ০০:৫৫:৪৬:পূর্বাহ্ন  |  ৬০১ বার পঠিত
কুকুরের সঙ্গে নিষ্ঠুর আচরণ, নরসিংদীতে যুবক আটক

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনা নদীর একটি শাখায় ফেলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওটি নজরে আসার পর অভিযুক্তকে শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তার পরিচয় ও অবস্থান নিশ্চিত করা হয়। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হয়। সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় অভিযুক্তের পরিচয় ও ঠিকানা শনাক্ত করে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, কুকুরটির সঙ্গে নিষ্ঠুর আচরণের ঘটনাটি পুলিশের নজরে আসার পরপরই অভিযুক্তকে শনাক্ত ও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪