| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় ভিটামিন ‘এ’ খেল ৪৬ হাজারের বেশি শিশু

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৬ ইং | ১৮:৫৪:৩৬:অপরাহ্ন  |  ১৬০৬ বার পঠিত
দাগনভূঞায় ভিটামিন ‘এ’ খেল ৪৬ হাজারের বেশি শিশু

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় ৪৬ হাজার ৬৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। রোববার (২৮ জুন) সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল আফছার, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সাজিদ বিন হোসেন, থানার উপপরিদর্শক (এসআই) মো. ওমর ফারুকসহ অন্যান্য মেডিকেল কর্মকর্তারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ১৯৫ জন, যার মধ্যে পাঁচজন প্রতিবন্ধী শিশু ছিল। এ বয়সসীমার ৬ হাজার ১৭৯ জন শিশু ও আটজন প্রতিবন্ধী শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

অন্যদিকে, ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ক্যাপসুলের লক্ষ্যমাত্রা ছিল ৪০ হাজার ৪৬৬ জন, যার মধ্যে ৩৪ জন প্রতিবন্ধী শিশু ছিল। এ বয়সসীমার ৪০ হাজার ৪৪৭ জন শিশু ও ৩১ জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৯৩টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪