স্টাফ রিপোর্টার: জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দেড়শর আগেই গুটিয়ে গেছে বাংলাদেশ। মুমিনুল হকের ৬০ রানের ইনিংসের পরও ১৪০ রানে শেষ টাইগারদের ইনিংস।
হারারে টেস্টের প্রথম দিনে ভালো অবস্থান থেকে দ্রুত চাপে পড়ে গেল বাংলাদেশ। মমিনুল হকের ফিফটিতে ১১৩ রানে ২ উইকেট ছিল সফরকারীদের। কিন্তু এরপর মাত্র ১২ রানের মধ্যে মমিনুল, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে তখন স্কোর দাঁড়ায় ৪০ ওভারে ১২৫/৫।
ইনিংসের ভরসা ছিলেন মমিনুল। ৬৪ বলে ফিফটি পূরণ করা এই বাঁহাতি শেষ পর্যন্ত করেন ৬০ রান। ৮১ বলের ইনিংসে ছিল ১২টি চার। তবে ৩৩.৪ ওভারে নিউম্যান ন্যামহুরির বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মমিনুল ফেরার সময় বাংলাদেশের রান ১১৩/৩।
এরপর অধিনায়ক শান্তও বেশি দূর যেতে পারেননি। ৭৩ বলে ১৯ রান করে ব্র্যাড ইভান্সের বলে উইকেটকিপার তাফাদজওয়া সিগার হাতে ক্যাচ দেন তিনি। শান্তর বিদায়ের পর চাপ আরও বাড়ে। ৩৯.৪ ওভারে রিচার্ড এনগারাভার বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ২১ বলে ৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার।
শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে মাত্র ২২ রান, হারিয়েছে ৩ উইকেট। এখন ক্রিজে আছেন তাওহিদ হৃদয় ও অভিষিক্ত আমিতে হাসান। জিম্বাবুয়ের হয়ে ন্যামহুরি ও ইভান্স নিয়েছেন ২টি করে উইকেট, এনগারাভার শিকার ১ উইকেট।
রিপোর্টার্স২৪/ধ্রুব