| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১৩:৩৮:৪৬:অপরাহ্ন  |  ১১৪৯ বার পঠিত
পঞ্চগড়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে আবু কালাম আজাদ (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু কালাম আজাদ ওই গ্রামের মৃত মিয়াজ উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এ সময় আবু কালাম বাড়ির পাশের একটি মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই আবু কালাম আজাদের মৃত্যু হয়েছিল। ইসিজি (ইসিজি) পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, আবু কালামের আকস্মিক মৃত্যুর ঘটনায় রহমতপুর কেরামতপাড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪