| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ২৯, ২০২৬ ইং | ১৫:০০:৪০:অপরাহ্ন  |  ১১০৬ বার পঠিত
চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে সাঈদ আব্দুল্লাহ সিয়াম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘোষগ্রামের বাসিন্দা রবিউল মৃধার মেয়ে নাঈমা জাহান (১৫) সিয়ামের বাড়িতে অবস্থান করছিলেন। ভোরে দুজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নাঈমা একটি ধারালো ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি, ব্যক্তিগত সম্পর্ক এবং তা ঘিরে সৃষ্ট বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

এদিকে, পুলিশ ও স্থানীয় সূত্রে কিশোরীর মাদকাসক্তির অভিযোগের কথা বলা হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর অভিযুক্ত কিশোরীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স/ এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪