| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরও কমলো তেলের দাম

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৩:১০:১৭:অপরাহ্ন  |  ১০৭৪ বার পঠিত
আরও কমলো তেলের দাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য আলোচনাকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি হওয়ায় বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা বেড়েছে। এর প্রভাবেই তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (৩০ জুন) সকাল পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের আগস্ট ডেলিভারির ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা ০ দশমিক ৯ শতাংশ কমে ৭২ দশমিক ৫১ ডলারে নেমে এসেছে। বর্তমান দাম গত মাসের সমাপনী মূল্যের তুলনায় প্রায় ২০ ডলার বা ২২ শতাংশ কম।

বিশ্লেষকদের মতে, কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনা নিয়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে স্বস্তি ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই প্রত্যাশার প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে।

এ ছাড়া হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সাম্প্রতিক পাল্টাপাল্টি উত্তেজনার পর বর্তমানে পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল রয়েছে। এতে বাজারে সরবরাহ-সংক্রান্ত উদ্বেগও কিছুটা কমেছে।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য আলোচনা এবং তার ফলাফল বৈশ্বিক জ্বালানি বাজারে কী ধরনের প্রভাব ফেলতে পারে, সেদিকেই নিবিড়ভাবে নজর রাখছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪