| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ফিরেই গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর বাসির মোল্লা

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৫:২৮:১৬:অপরাহ্ন  |  ৭৬২ বার পঠিত
দেশে ফিরেই গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর বাসির মোল্লা

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কাতার থেকে দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসির উদ্দিন।

রোববার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় তিনি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা দেবিদ্বারের আব্দুর রাজ্জাক রুবেল হত্যা ও আবু বকর হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, সরকার পতনের পর বাসির উদ্দিন আত্মগোপনে চলে যান। পরে তিনি দেশ ত্যাগ করে কাতারে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দেবিদ্বার পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাসির উদ্দিনকে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আব্দুর রাজ্জাক রুবেল হত্যা ও আবু বকর হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর থেকে তাকে দেবিদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানিয়েছে, আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪