| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টা, চাকুসহ ঘাতক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৬ ইং | ১৫:৩৩:২৬:অপরাহ্ন  |  ৬৫৫ বার পঠিত
বগুড়ায় কুকুরকে কুপিয়ে হত্যাচেষ্টা, চাকুসহ ঘাতক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাণী নির্যাতনের অভিযোগে সদর থানায় একটি মামলাও হয়েছে।

মামলার অভিযুক্ত মো. স্বপন (ফার্নিচার ব্যবসায়ী) নগরীর রহমাননগর এলাকার মৃত ইসমাইলের ছেলে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর বকশিবাজার এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

এর আগে সোমবার ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, সোমবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে জলেশ্বরীতলা এলাকার একটি পশুচিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

বাদীর দাবি, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত স্বপন ধারালো কোনো বস্তু দিয়ে পথকুকুরটিকে আঘাত করে গুরুতর জখম করেছেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করা এবং সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শের কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, মামলার পর অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে স্বপনকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪