| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে চলছিলো অফিস, সাংবাদিকদের দেখে সটকে পড়লেন নির্বাহী কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৫:৪১:০৭:অপরাহ্ন  |  ৪৬২ বার পঠিত
রাতে চলছিলো অফিস, সাংবাদিকদের দেখে সটকে পড়লেন নির্বাহী কর্মকর্তা

খাদেমুল বাবুল, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের বিরুদ্ধে গভীর রাত পর্যন্ত অফিস খোলা রাখার অভিযোগ উঠেছে। 

সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে তিনি দীর্ঘদিন ধরে গভীর রাত পর্যন্ত অফিস করছেন। এতে জ্বালানি সংকট মোকাবেলা ও কর্মঘণ্টা সংক্রান্ত সরকারি নির্দেশনা লঙ্ঘনের বিষয়টি সামনে এসেছে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মী ইউএনওর কার্যালয়ে গেলে; তাঁদের  উপস্থিতি টের পেয়ে অফিস থেকে দ্রুত সটকে পড়েন ইসলামপুর পৌর প্রশাসক পদে দায়িত্ব থাকা ইউএনও নাজমুল হুসাইন। 

মঙ্গলবার (৩০) জুন দিবাগত রাত সোয়া ১০টার দিকে ইউএনওর কার্যালয়ে এঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, রহস্যজনক কারণে প্রায় প্রতিদিনই গভীর রাত পর্যন্ত অফিস করেন ইসলামপুরের  ইউএনও  ও পৌর প্রশাসক নাজমুল হুসাইন। 

এরই ধারাবাহিকতায় গতকাল রাতেও অফিস করে তিনি। এসময় পৌরসভার একটি কাজের বিল ছাড় করতে ইউএনও (পৌর প্রশাসককে) মোটা অংকের ঘুষ দেওয়া হবে মর্মে গোপন সূত্রে অভিযোগ পান স্থানীয় দুই সাংবাদিকসহ নয়া দিগন্তের জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল । 

জানা যায়,  গত ১৮ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন  স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু। অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনওর বিরুদ্ধে নানা অভিযোগ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।  তিনি বলেন, 'ইউএনও নাজমুল হুসাইন মনগড়াভাবে কার্যক্রম পরিচালনা করছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অসহযোগিতা করেছেন বলে অভিযোগ করেন । তিনি পতিত  স্বৈরাচার আমলের মতো প্রশাসন চলছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও নাজমুল হুসাইন। 

সরেজমিনে দেখা গেছে, রাত সোয়া ১০টার দিকে উপজেলার  কক্ষে অফিস পৌরসভার অফিস  করছেন ইউএনও ও পৌর প্রশাসক নাজমুল হুসাইন।

ঘুরছে বৈদ্যুতিক পাখা। চলছে এসিও। এসময় ইসলামপুর পৌর কার্যালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) মোফাখখারুল ইসলাম, কার্য্য সহকারী বুলবুল আহম্মেদ, আবু সাইদ এবং কম্পিউটার-কাম মুদ্রাক্ষরিক বিলাস কুমার দত্ত বিভিন্ন নথিপত্র ইউএনওকে দেখাচ্ছেন। 

পাশের কক্ষে অফিস করছেন ইউএনওর উপ-প্রশাসনিক কর্মকর্তা এহসানুল হক এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ইব্রাহিম খলিল। 

ওইর কক্ষে প্রবেশ করে গভীর রাতে অফিস করার বিষয়ে জানতে চানতে চাওয়া হয় । গণমাধ্যম কর্মীদের উপস্থিতির বিষয়টি টের পেয়ে কাউকে কিছু না বলেই অফিস কক্ষ থেকে দ্রুত সটকে পড়েন ইউএনও নাজমুল হুসাইন। 

এবিষয়ে প্রত্যাক্ষদর্শী স্থানীয় সাংবাদিক  আব্দুস সামাদ  বলেন, সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে 
ইউএনও নাজমুল হুসাইন গভীর রাতে অফিস করার সত্যতা জানতে আমরা তিনজন সাংবাদিক  তাঁর কার্যালয়ে যাই। তখন রাত সোয়া ১০টা। ইউএনও নাজমুল হুসাইন অফিস করছেন। 

পৌরসভার বেশকয়েকজন কর্মকর্তা-কর্মচারী সেখানে উপস্থিত। তাঁরা বিকেল ৪টায় অফিসে প্রবেশ করেছেন।'

সাংবাদিক এম.কে.দোলন বিশ্চ বলেন, 'আমরা গোপন সূত্রে জানতে পারি; মোটা অংকের ঘুষ নিয়ে পৌরসভার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল ছাড় দিতে পারেন পৌর প্রশাসক, ইউএনও নাজমুল হুসাইন। এনিয়ে আমরা প্রথমে উপ-প্রশাসনিক কর্মকর্তা এহসানুল হকের কক্ষে গিয়ে গভীর রাতে অফিস করার বিষয়টি জানতে চাই। আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েন ইউএনও নাজমুল হুসাইন।'

প্রত্যাক্ষদর্শী স্থানীয় সাংবাদিক দোলন বিশ্বাস আরও  বলেন, 'আমরা কথা বলতে পিছু নিলে সাড়া না দিয়ে সরকারি বাসভবন যমুনার দিকে দ্রুত চলে যান ইউএনও।'

পৌর সভার প্রকৌশল শাখার কার্যালয়ের সহকারী বুলবুল আহম্মেদ বলেন, ইউএনও স্যারকে টাকা দিয়ে বিল ছাড় করানোর বিষয়টি আমি জানি না। তবে বিল ছাড় করতে ঠিকাদারের লোকজনের আনাগোনা দেখেছি।'

রাতে অফিস করার বিষয়ে নতুন করে সরকারি আদেশ হয়েছে কি না, এনিয়ে মোবাইল ফোনে যোগাযোগের করা হলে ইউএনও নাজমুল হুসাইন নয়া দিগন্তকে বলেন, সরকারি আদেশ হলে আপনারা জানতে পারবেন।'

রাতে কেন অফিস করছেন; এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি কল কেটে দেন। এরপর একাধিকবার ফোন  দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইউএনওর কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা এহসানুল হক এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ইব্রাহিম খলিল বলেন,  কাজের চাপ থাকায় রাতেও অফিস করতে হয়। 

উল্লেখ্য, গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্যে যুদ্ধে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসহ একগুচ্ছ ব্যয় সংকোচনমূলক সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব অফিস চলার কথা। 

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতে অফিস করার নিয়ম নেই। তবে জরুরি কোন বিষয় থাকলে সেটি ভিন্ন বিষয়।  
রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪