| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৫:৪৬:০২:অপরাহ্ন  |  ৪৩২ বার পঠিত
তারাকান্দায় বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা কৃষি অফিস কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জামিউল উল ইসলাম, তমা চক্রবর্তী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনিছুর রহমানসহ প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

প্রতিজন কৃষককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি রাসায়নিক সার এবং ৫ কেজি করে ব্রি ধান-৯৫, ব্রি ধান-৯৪, ব্রি ধান-১০৩ ও বিনা-৭ জাতের বীজ বিতরণ করা হবে। উপজেলার মোট ৩ হাজার ৩০০ জন উপকারভোগী কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে বলে জানা গেছে।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪