| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষ চাহিদাসম্পন্নরা হুইলচেয়ার পেয়ে আত্মবিশ্বাস ফিরে পায় : ইউএনও আমিনুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৬:৫৬:১৯:অপরাহ্ন  |  ৭৭৬ বার পঠিত
বিশেষ চাহিদাসম্পন্নরা হুইলচেয়ার পেয়ে আত্মবিশ্বাস ফিরে পায় : ইউএনও আমিনুল ইসলাম

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জুন মঙ্গলবার ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

এ সময় তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা হুইলচেয়ার পেয়ে চলাফেরায় শক্তি পান এবং আত্মবিশ্বাস ফিরে পান। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও গতিশীল করে তুলতে উপজেলা প্রশাসনের এই ছোট্ট প্রয়াস।

তিনি আরও বলেন, হুইলচেয়ার পেয়ে তাঁদের মুখের অকৃত্রিম হাসি ও চোখের অনাবিল আনন্দ আমাদের পেশাগত ও মানবিক দায়বদ্ধতাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই উদ্যোগ তাঁদের স্বাধীনভাবে চলাফেরায় সহায়ক হবে এবং আত্মবিশ্বাসকে পুনরুজ্জীবিত করবে—এটাই আমাদের পরম সার্থকতা।

উপকারভোগীদের আবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করে ৩২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আয়েশা আক্তার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪