| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হোলি আর্টিজান হামলার শহীদ এসি রবিউল করিমের স্মরণসভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ১৮:০৯:৪০:অপরাহ্ন  |  ৩১০ বার পঠিত
হোলি আর্টিজান হামলার শহীদ এসি রবিউল করিমের স্মরণসভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় শহীদ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রবিউল করিমের দশম শাহাদাতবার্ষিকী নিজ জেলা মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর নিজ গ্রাম কাটিগ্রামে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে শোক র‍্যালি ও স্মরণসভার আয়োজন করা হয়।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহীদ রবিউল করিম প্রতিষ্ঠিত নজরুল বিদ্যাসিঁড়ি স্কুলের সামনে থেকে একটি শোক র‍্যালি বের হয়ে কাটিগ্রাম কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে অংশগ্রহণকারীরা তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত ব্যক্তিরা শহীদ রবিউল করিম প্রতিষ্ঠিত ব্লুমস বিশেষায়িত বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভায় অংশ নেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠানের সভাপতি জি. আর. শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, জেলা ড্যাবের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক বদরুল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ের সদস্যসচিব ও শহীদ রবিউল করিমের ছোট ভাই শামসুজ্জামান শামস এবং শহীদ রবিউল করিমের সহধর্মিণী উম্মে সালমা। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর সাফল্য কামনা করা হয়।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪