| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে রোটারী ক্লাবের উদ্যোগে র‍্যালি ও হুইলচেয়ার বিতরণ

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ২০:০০:৫৭:অপরাহ্ন  |  ৩৩৭ বার পঠিত
ময়মনসিংহে রোটারী ক্লাবের উদ্যোগে র‍্যালি ও হুইলচেয়ার বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি: রোটারী ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৫:৩০টায় ময়মনসিংহের নতুন বাজারস্থ আড়ং-এর সামনে থেকে রোটারী ক্লাব অব ময়মনসিংহের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ময়মনসিংহ প্রেসক্লাবে সমাজের অসহায় মানুষদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

ময়মনসিংহ রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মুনসুর আলম চন্দনের সভাপতিত্বে উক্ত র‍্যালি ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন ও ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।

হুইলচেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন ময়মনসিংহ রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মুনসুর আলম চন্দন। এ সময় তিনি রোটারী ক্লাবের প্রতিষ্ঠার ইতিহাস থেকে শুরু করে মাসভিত্তিক রোটারী ক্লাব অব ময়মনসিংহের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং অসহায় মানুষের সেবায় সর্বদা রোটারী ক্লাব অব ময়মনসিংহের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ময়মনসিংহের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, রোটারী ক্লাব অব ময়মনসিংহের সদস্য ও সাংবাদিকবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪