| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের গেটে পৌর ডাস্টবিন, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ২০:০৬:৪৮:অপরাহ্ন  |  ৩৯৮ বার পঠিত
শেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের গেটে পৌর ডাস্টবিন, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে পৌরসভার ময়লার ডাস্টবিন। বিদ্যালয়ে পড়তে আসা শত শত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীকে এই ডাস্টবিনের পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার ও বুধবার বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান করে। ঠিক পাশেই থাকা ডাস্টবিনে বিভিন্ন ধরনের বর্জ্য জমে রয়েছে। একই স্থানে একজন ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাকেও শিশুদের কাছে খাদ্য বিক্রি করতে দেখা যায়, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথের সামনে ময়লার ডাস্টবিন থাকায় প্রায়ই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ডাস্টবিনটি দ্রুত অন্যত্র স্থানান্তর করা হোক। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, স্কুলের প্রধান ফটকের সামনে ডাস্টবিন থাকায় দুর্গন্ধ বের হয়। এতে করে স্কুলের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। স্কুলে প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী রয়েছে। তারা বের হওয়ার সময় ডাস্টবিন থেকে আসা দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ে। আমি ডিপিও স্যারের মাধ্যমে ডাস্টবিনটি অন্যত্র সরানোর জন্য পৌরসভা ও জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছি।

এ বিষয়ে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা বলেন, স্কুলের শিক্ষার্থীদের যদি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে, তাহলে তদন্ত করে ডাস্টবিনটি অন্যত্র সরানোর ব্যবস্থা করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪