| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেনীর সরকারি হাসপাতালগুলোতে মোতায়েন হচ্ছে সশস্ত্র আনসার

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৬ ইং | ২০:২৪:৩১:অপরাহ্ন  |  ৫০২ বার পঠিত
ফেনীর সরকারি হাসপাতালগুলোতে মোতায়েন হচ্ছে সশস্ত্র আনসার

ফেনি প্রতিনিধি: ফেনী জেনারেল হাসপাতালসহ জেলার ৬টি সরকারি হাসপাতালে মোট ৬০ জন সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে দেশের অন্যান্য স্থানের মতো ফেনীতেও এ কার্যক্রম শুরু হয়।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম, পিএএমএস জানান, গত ১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের জাতীয় সম্মেলনে চিকিৎসকরা তাদের পেশাগত নিরাপত্তাহীনতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনেন। চিকিৎসকদের ওপর হামলা ও লাঞ্ছনার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের দাবি জানানো হয়।

তিনি বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আনসার সদস্যদের দায়িত্বশীল ও পেশাদার কর্মকাণ্ড চিকিৎসকদের আস্থা অর্জন করেছে। এর ধারাবাহিকতায় দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা কমান্ড্যান্ট আরও জানান, ফেনীতে ফেনী জেনারেল হাসপাতালসহ মোট ৬টি হাসপাতালে ৬০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি হাসপাতালে একজন প্লাটুন কমান্ডার ও নয়জন আনসার সদস্যসহ মোট ১০ জন ২৪ ঘণ্টা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবেন।

প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয় এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে এ পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হয়েছে। এর ফলে চিকিৎসকদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা দূর হওয়ার পাশাপাশি দালাল চক্রের দৌরাত্ম্য কমবে, সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং হাসপাতালের মূল্যবান সরকারি সম্পদ সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।

মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের কার্যক্রম নিয়মিত তদারকি ও মূল্যায়ন করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪