| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, আহত বাবা-মা

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১১:০৩:৩১:পূর্বাহ্ন  |  ৩২০ বার পঠিত
ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, আহত বাবা-মা

 পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী একটি ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী ইউনিয়ন হাইওয়ে থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত খুশি রানী স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কুকিল চন্দ্র পঞ্চগড় জেলা শহর থেকে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের সজোরে ধাক্কা দেয়। এতে শিশু খুশি রানী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর জখম হয়।

পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শোকে ভেঙে পড়া নিহত শিশুর বাবা কুকিল চন্দ্র বলেন, "পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঘাতক ট্রাক্টরটি আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। চোখের পলকেই আমার মেয়েটি ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে গেল।"

ময়দানদিঘী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪