| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৩:৫১:১৫:অপরাহ্ন  |  ৬৯৫ বার পঠিত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার প্রভাব তেলের দামে

ইন্টারন্যাশনাল ডেস্ক: হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতির ঘোষণা দিয়েছে কাতার। এর পরই আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। খবর জিও নিউজের।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৭ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ কমে ৭০ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৪ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের দিনও উভয় ধরনের তেলের দাম ১ শতাংশের বেশি কমেছিল, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জুন মাসে যুদ্ধবিরতি নিয়ে হওয়া সমঝোতা স্মারককে কেন্দ্র করে আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনো দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেনি। ফলে বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা তৈরি হয়েছে, যা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে।

এদিকে, ওপেক+ভুক্ত দেশগুলো আগামী রোববারের বৈঠকে আগস্ট মাস থেকে তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর বিষয়ে সম্মত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ইউবিএস জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার সম্ভাবনা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক থাকায় তারা ব্রেন্ট ক্রুডের মূল্য পূর্বাভাস কমিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সেপ্টেম্বর প্রান্তিকের জন্য প্রতি ব্যারেলের মূল্য পূর্বাভাস ২৫ ডলার এবং ডিসেম্বর প্রান্তিকের জন্য ১০ ডলার কমানো হয়েছে। তবে দীর্ঘমেয়াদে তেলের দাম আবারও বাড়তে পারে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪