| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষ, টাঙ্গাইলের ভূঞাপুরে একজন আটক

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৫:৪৭:১৭:অপরাহ্ন  |  ২২৫৪ বার পঠিত
পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষ, টাঙ্গাইলের ভূঞাপুরে একজন আটক

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া গ্রামে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার দখলীয় জমি থেকে ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের এসআই মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে আল আমিনের পাটক্ষেতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ১১টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আটক আল আমিন বলরামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

এ ঘটনায় এসআই মোহাম্মদ রাশিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪