| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ১৯:০১:৪২:অপরাহ্ন  |  ২৪৯২ বার পঠিত
রাজবাড়ীতে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে মুরগিবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জোহান (নিহত) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সেতু আক্তার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালীবাড়ি মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহান ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে কালুখালী উপজেলার হরিণধারা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন জোহান। পথে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর কালীবাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোহানের মৃত্যু হয় এবং তার স্ত্রী সেতু আক্তার গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহত সেতু আক্তারকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ পাঠানো হয়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যান। তাকে আটক এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪