| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগুনে নিঃস্ব ৬ পরিবারের পাশে এমপি মাসুদ, দিলেন নগদ টাকা-টিন-চাল

reporter
  • আপডেট টাইম: Jul ০২, ২০২৬ ইং | ২৩:০২:৪২:অপরাহ্ন  |  ৩০৪৬ বার পঠিত
আগুনে নিঃস্ব ৬ পরিবারের পাশে এমপি মাসুদ, দিলেন নগদ টাকা-টিন-চাল

বাউফল  প্রতিনিধি: চোখের সামনে পুড়ে ছাই হয়েছে দোকান আর বসতঘর। জীবিকার অবলম্বন হারিয়ে দিশেহারা ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে তিনি তুলে দেন নগদ অর্থ, ঢেউটিন ও খাদ্যসহায়তা। ৫টি দোকান ও একটি বসতঘরের মালিক— মোট ৬ পরিবারের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা, ২ বান টিন এবং ৩০ কেজি করে চাল দেওয়া হয়।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে ড. মাসুদ বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় এ সহায়তা অতি সামান্য। তবুও দুঃসময়ে সান্ত্বনার হাত বাড়াতে এসেছি। ভবিষ্যতে যেকোনো সংকটে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।”

সহায়তার ক্ষেত্রে কোনো ভেদাভেদ করা হয়নি জানিয়ে তিনি বলেন, “এখানে হিন্দু-মুসলিম, ভিন্ন মতের মানুষের দোকান পুড়েছে। আমরা দেখেছি, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দল-মত নয়, বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।”

সহায়তা পেয়ে কান্নাজড়িত কণ্ঠে এক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বলেন, “আগুনে সব শেষ হয়ে গেছিল। কী করব বুঝতে পারছিলাম না। এমপি স্যারের সহায়তা পেয়ে নতুন করে বাঁচার সাহস পেলাম।” তারা দ্রুত পুনর্বাসনে সরকারের আরও সহযোগিতা চান।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪