| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

সংকট কাটিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে নতুন কমিটি

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ১৭:৩৫:১০:অপরাহ্ন  |  ২২৮১৯৫ বার পঠিত
সংকট কাটিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে নতুন কমিটি

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার এবং শিক্ষার মানোন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি মো. উজ্জ্বল সিকদার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি তার রাজনৈতিক অভিভাবক ও সাবেক হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের সংকট নিরসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে দায়িত্ব তার ওপর অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

উজ্জ্বল সিকদার বলেন, বর্তমান অ্যাডহক কমিটির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। বিদ্যালয়ের বিদ্যমান সংকট ও বিভিন্ন সমস্যা সম্পর্কে ডামুড্যাবাসী অবগত রয়েছেন। সময় সীমিত হলেও সম্মিলিত উদ্যোগ ও সবার সহযোগিতায় এসব সংকট কাটিয়ে ওঠার জন্য তারা কাজ করে যাবেন।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে প্রশাসনিক ও শিক্ষাগত সমস্যাগুলোর যৌক্তিক সমাধান সম্ভব হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য প্রশাসনিক জটিলতার সমাধান এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় খুব শিগগিরই তার হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর উদ্যোগ ও নেতৃত্বে প্রতিষ্ঠানটি সরকারি বিদ্যালয়ে রূপান্তরিত হবে এবং এ অঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪