| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০০ পিস ট্যাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৬ ইং | ২২:১১:২৭:অপরাহ্ন  |  ১০৬৮৬ বার পঠিত
১০০ পিস ট্যাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মাদক বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও এক ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার  বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহেশপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রহমান। তাঁর সঙ্গে এসআই সুমন আহমেদ, এএসআই জোবায়দুর রহমান, এএসআই শাকিব রহমানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার পারপুগী (বিট বাজার) এলাকার মো. আল আমিন (২৪), হরিপুর উপজেলার দামালপাড়া এলাকার মো. মেহেদী হাসান (২৬), শিয়াল্লড় গ্রামের মো. সবুজ (২৪) এবং পীরগঞ্জ উপজেলার ভবানীপুর (ভাবনাগঞ্জ) এলাকার মো. মিলন হোসেন (২২)। অভিযানের সময় মহেশপুর গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৩৫) পালিয়ে যান। তাঁকে আসামি করে মামলা করা হয়েছে।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে ১০টি করে মোট ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পলাতক সাইফুল ইসলামের শয়নকক্ষের খাটের তোশকের নিচে রাখা আরও ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। সব মিলিয়ে ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জব্দ করা প্রতিটি ট্যাবলেট ১০০ মিলিগ্রাম ক্ষমতাসম্পন্ন। মোট ১০০টি ট্যাবলেটের ওজন প্রায় ২৭ গ্রাম। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং মাদকের উৎস শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ জানায়, জব্দ করা মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪