| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ২১:৫৮:০৭:অপরাহ্ন  |  ১১৮১ বার পঠিত
সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন

স্টাফ রিপোর্টার: কবি সুফিয়া কামালের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন।

নিউমোনিয়া এবং ডায়রিয়া আক্রান্ত হয়ে শনিবার (৪ জুলাই) সকালে শাহেদ কামালকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁর লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় বলে জানা গেছে।

আগামী ২৪ জুলাই ৮৬ বছর পূর্ণ করতেন শাহেদ কামাল।

জানা গেছে, আত্মীয় ও বন্ধুদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আজ ধানমন্ডি ৩২ নম্বরের সাঁঝের মায়ায় তাঁর মরদেহ রাখা হবে। রোববার (৫ জুলাই) জোহর নামাজের পর ধানমন্ডির তাক্ওয়া মসজিদে তাঁর জানাজা হবে। আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরেই শেষ শয্যায় শায়িত করা হবে শাহেদ কামালকে।

কবি সুফিয়া কামালের বড় ছেলে, শাহেদ কামাল ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ১৯৭৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সাল পর্যন্ত তিনি এই বিভাগে ক্লাস নিয়েছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ তিনি দীর্ঘদিন বার্তা সম্পাদক হিসেবে দ্বায়িত পালন করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবেরও সদস্য ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪