| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরফ্যাশনে পুকুর নিয়ে বিরোধ, গর্ভবতীসহ আহত ৩

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ২৩:২৬:১৮:অপরাহ্ন  |  ৬৭৪ বার পঠিত
চরফ্যাশনে পুকুর নিয়ে বিরোধ, গর্ভবতীসহ আহত ৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পুকুরে মাছ ছাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ইব্রাহিম খলিল মুন্সি।

আহতরা হলেন— ইব্রাহিম খলিল (৪০), তার গর্ভবতী স্ত্রী সালমা বেগম (২৮) এবং বড় ভাইয়ের স্ত্রী আরজু বেগম (৩৫)।

ইব্রাহিম খলিলের অভিযোগ, বাড়ির পাশের বেড়িবাঁধ এলাকার দীর্ঘদিনের ভোগদখলীয় জমি ও পুকুরে তারা মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কামাল মেম্বারের নেতৃত্বে আব্বাস ফরাজী, নুরুদ্দিন, নাসির, রুবেল ও হারুনসহ ১২-১৩ জন সেখানে এসে পুকুরে মাছ ছাড়ার চেষ্টা করেন।

তিনি বলেন, এতে বাধা দিলে হামলাকারীরা দা, ছেনি ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাকে, তার গর্ভবতী স্ত্রী এবং বড় ভাইয়ের স্ত্রীকে মারধর করে আহত করা হয়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইব্রাহিম খলিল আরও দাবি করেন, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তা অমান্য করে জমি দখলের চেষ্টা করছে এবং তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কামাল মেম্বার। তিনি বলেন, জমিটির মালিকানা নিয়ে আমাদের বৈধ কাগজপত্র রয়েছে। হামলার অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে ফিরোজ আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪