| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: Jul ০৫, ২০২৬ ইং | ০০:১৯:১২:পূর্বাহ্ন  |  ৬৯৯ বার পঠিত
হত্যা মামলায় এনসিপির সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মামলার এক নম্বর আসামি বন্দর উপজেলার সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে শোয়াইব রহমান সোহেব (৪২) এবং ১০ নম্বর আসামি বন্দর শাহী মসজিদ এলাকার বছিরের ছেলে মো. সুমন (৩৮)।

জানা গেছে, শোয়াইব রহমান সোহেব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বন্দর উপজেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী ছিলেন। সংগঠনটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান জানান, প্রাথমিকভাবে ওই কমিটি গঠিত হলেও পরে তা বিলুপ্ত করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় বন্দর উপজেলার সালেহনগর এলাকায় একটি অটোরিকশা গ্যারেজে টাকা লেনদেন সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য সালিশ বৈঠক চলছিল। এ সময় হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আলমগীর হোসেন বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে। এ ঘটনায় তার বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব কর্মকর্তা নাঈম উল হক বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪