| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ০১:৫৩:৪৪:পূর্বাহ্ন  |  ১৪৬৪৬৭ বার পঠিত
নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জেল রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি ও মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

রোববার পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এবং মো. আল মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রি, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন ও মজুদের দায়ে জেল রোডের খাজা পলি মার্টবাগদাদ পলি স্টোর-এর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি থেকে প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা শিকদার প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক, অফিস সহায়ক পুজন শীল এবং বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযানের পাশাপাশি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪