| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

reporter
  • আপডেট টাইম: Jul ০৬, ২০২৬ ইং | ১৩:৫৮:২৪:অপরাহ্ন  |  ১২৯৭৪৭০ বার পঠিত
নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর জেল রোড এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রি, মজুদ ও প্রদর্শনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানার দিকনির্দেশনায় এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন ও মো. আল মামুনের নেতৃত্বে কোতোয়ালী থানাধীন জেল রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় ও মজুদের অপরাধে ‘খাজা পলি মার্ট’ এবং ‘বাগদাদ পলি স্টোর’-এর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ২৬৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক রুম্পা শিকদার প্রসিকিউশন প্রদান করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক, অফিস সহায়ক পুজন শীল এবং বাংলাদেশ পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয় এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪