রিপোর্টার্স২৪ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৬ জন। সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু মারা গেছে। ফলে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৫৯ জন এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪৭ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনে। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১ জন।
এই সময়ে মোট ৮৯ হাজার ৭৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে।
রিপোর্টার্স২৪/ঝুম