শরীয়তপুর প্রতিনিধি: আসন্ন চয়গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে জনসেবামূলক কর্মকাণ্ড ও উন্নয়ন ভাবনায় আলোচনায় রয়েছেন, শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সেকান্দার সিকদারের সুযোগ্য সন্তান, সমাজ সেবক ও জার্মান প্রবাসী রাজন সিকদার।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা মনে করেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
রাজন সিকদার বলেন, "চেয়ারম্যান নির্বাচিত হলে চয়গাঁও ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করাই হবে আমার প্রধান লক্ষ্য। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচনের আগে যেমন আপনাদের পাশে আছি, নির্বাচনের পরও সবসময় আপনাদের পাশে থাকব।"তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ চয়গাঁও ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবো।
এদিকে, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে রাজন সিকদার নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তাঁর সমর্থকদের প্রত্যাশা, জনগণের রায় পেলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রিপোর্টার্স২৪/নাঈম