| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শনে এসিল্যান্ড নাজমুস ছালেহীন

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১৪:২৫:৪২:অপরাহ্ন  |  ৩৬৯ বার পঠিত
তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শনে এসিল্যান্ড নাজমুস ছালেহীন

তারাকান্দা প্রতিনিধি: ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ময়মনসিংহের তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন।

মঙ্গলবার (৭ জুলাই) তারাকান্দা-ধোবাউড়া সড়কে অবস্থিত ভূমি সেবা সহায়তা কেন্দ্রটি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এসিল্যান্ড নাজমুস ছালেহীন বলেন, ভূমি সেবায় গতিশীলতা আনা এবং জনগণের ভোগান্তি কমাতে সরকার সব ধরনের সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত বিষয়ে পর্যাপ্ত জ্ঞানের অভাব এবং প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞতার সুযোগ নিয়ে একটি শ্রেণির মধ্যস্থতাকারী মানুষকে বিভ্রান্ত করছে। এতে অনেকেই নির্ধারিত খরচের চেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হচ্ছেন।

এই সমস্যা সমাধানে সরকার ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) চালু করেছে উল্লেখ করে তিনি বলেন, এসব কেন্দ্র থেকে জনগণ সরকার নির্ধারিত ফি দিয়ে নামজারি, ভূমি উন্নয়ন কর, মিস মোকদ্দমা, খতিয়ানের সার্টিফায়েড কপি এবং নকশার কপির জন্য আবেদন করতে পারবেন।

এ সময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং সরকার নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করেন।

ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে। পাশাপাশি সরকারি ভূমি সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪