| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লার মনোহরগঞ্জে ইকনো এক্সপ্রেস বাস দুর্ঘটনা, নিহত ১ আহত ১৫

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১৪:৩৪:৩৯:অপরাহ্ন  |  ৪৮৬ বার পঠিত
কুমিল্লার মনোহরগঞ্জে ইকনো এক্সপ্রেস বাস দুর্ঘটনা, নিহত ১ আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ইকনো এক্সপ্রেস বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (৭ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার বিপুলাসহর বড় কাঁচি হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে নোয়াখালীগামী একটি ইকনো এক্সপ্রেস বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ট্রাকটি প্রায় চার দিন ধরে সড়কের পাশে বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল। ভোরে চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে আঘাত করলে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪