| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় এনডিএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ১৯:১৩:৪৩:অপরাহ্ন  |  ৩৪৩ বার পঠিত
বগুড়ায় এনডিএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়ার মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে বগুড়ার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়ার সভাপতি ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ’র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। সংগঠনের সহকারী সেক্রেটারী ও টিএমএসএস  মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুল হক মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম জয়পুরহাট জেলা সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ডা, মাহবুবুর রহমান. ডা . মুসা আল মনছুর, ডা. শহীদুল ইসলাম , ডা. রুশোয়েত আলভি, ডা. ইব্রাহিম হোসেন প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, সারাদেশে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। চিকিৎসা সেবা কার্যক্রমের সময় সংগঠনটি অসহায় মানুষদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। সারাদেশে প্রতি শুক্রবারে মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় কস্ট পেয়ে আল্লাহর কাঠ গোড়ায় আমাদের না তোলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি, জনগনের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে মানবতার কল্যাণে কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।


রিপোর্টার্স২৪/নাঈম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪