| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তলিয়ে গেছে রেললাইন: স্টেশনে আটকা দুই ট্রেন

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ২০:৪১:০২:অপরাহ্ন  |  ৩৬৮ বার পঠিত
তলিয়ে গেছে রেললাইন: স্টেশনে আটকা দুই ট্রেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে জল জটের সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে বাসা বাড়ি। পানি ঢুকেছে হাসপাতাল থেকে শুরু করে রেললাইনেও। ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অতিরিক্ত পানি প্রবাহের দিকে জান আলী হাট স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়ে। 

জানা গেছে, ষোলশহর থেকে জান আলী হাট রুটে অতিরিক্ত পানির কারণে রেললাইন তলিয়ে যায়। যার কারণে ঢাকা থেকে সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এছাড়া রেললাইনে গাছ ভেঙে পড়ার কারণে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটিও পথিমধ্যে দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে আছে।

প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রী কামাল উদ্দিন বলেন, সকাল সাড়ে দশটার দিকে কক্সবাজার থেকে ট্রেনটি ছেড়ে আসে। রেললাইনে অতিরিক্ত পানি উঠায় ট্রেনটি সামনের দিকে এগুতে পারছে না। দীর্ঘক্ষণ এখানে আটকে আছি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবুজাফর মজুমদার বলেন, বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ার কারণে জান আলী হাট স্টেশনে ট্রেন আটকা পড়ে। এখন পানি কমতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪