| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার ইতিহাস ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে যাক : বিদ্যুৎ মন্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ১৮:৪০:৫৮:অপরাহ্ন  |  ৭২৭৩২ বার পঠিত
বগুড়ার ইতিহাস ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে যাক : বিদ্যুৎ মন্ত্রী

বগুড়া প্রতিনিধি: বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি।

তিনি বলেছেন, ইতিহাস সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে যাক। তরুণ প্রজন্ম যেন সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে। জেলার প্রাচীন ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ এবং গবেষণাভিত্তিক ইতিহাস চর্চাকে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। গবেষণাকে নিরবচ্ছিন্ন ভাবে চালিয়ে যাওয়ার তাগিদ দেন। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে তিনি বিদ্যুৎ ভবনে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার নেতাদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সংস্থার কার্যক্রম সম্পর্কে অবগত করেন সংগঠনের সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি ও দৈনিক পুনরুত্থান বার্তা সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বগুড়া ইতিহাস চর্চা ও গবেষনা কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী রেজাউল করিম, সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি একেএম রাজিউল্লাহ, বগুড়া সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. বেল্লাল হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. সাহিদুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক শাহজাহান আলী এবং জাহিদুর রহমান। 


রিপোর্টিার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪