| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ১৮:৪৭:৪০:অপরাহ্ন  |  ৭৩৩৯০ বার পঠিত
ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল সোমবার (৬ জুলাই) বিকেলে জেলার ভূল্লী ও সদর থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ভূল্লী থানাধীন সাসলাপিয়ালা গ্রামে প্রথম অভিযানটি চালানো হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল ওই গ্রামের মো. খাদেমুল ইসলাম বাবুর (২৮) বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষের চৌকির বালিশের নিচ থেকে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

অন্যদিকে, একই দিন বিকেলে ঠাকুরগাঁও সদর থানাধীন শিবগঞ্জ বাজার এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। শিবগঞ্জ বাজার থেকে জামালপুরগামী সড়কের খাজা হাসকিং মিলের সামনে সন্দেহভাজন হিসেবে মো. আজিজ ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের পকেট থেকে ২০ পিস অ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিরা এলাকায় অবৈধ মাদকদ্রব্য সংরক্ষণ ও কেনাবেচার সাথে জড়িত ছিল। এই ঘটনায় বাদী হয়ে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ ভূল্লী থানায় এবং পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা রুজু করেছেন। মামলা দুটির তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪