| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনসেবায় কাজ করছে ময়মনসিংহ বিআরটিএ তাই নানা অপপ্রচার- বিআরটিএ পরিদর্শক

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ২০:২৩:১১:অপরাহ্ন  |  ৪৮২৯৪ বার পঠিত
জনসেবায় কাজ করছে ময়মনসিংহ বিআরটিএ তাই নানা অপপ্রচার- বিআরটিএ পরিদর্শক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ বিআরটিএ অফিস নিয়ে  কিছু সংখ্যক গণমাধ্যমকর্মী সোশাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিআরটিএ জনসেবায় কাজ করছে তাই এই অপপ্রচার যা সম্পূর্ণ মিথ্যে বললেন ময়মনসিংহ বিআরটিএ পরিদর্শক জহির উদ্দিন বাবর।

তিনি আরও বলেন, আমি যোগদানের পর থেকেই সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সহিত কাজ করে দায়িত্ব পালন করে যাচ্ছি। একটি অসাধু মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল ও আমার ভাবমূর্তিকে হেও করার জন্য এইসব মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তিনি আরোও জানান ফিটনেস সনদ থেকে শুরু করে সকল সেবা কার্যক্রম অনলাইনের মাধ্যমে নিশ্চিত করা হয়। গ্রাহকরা সরকারি রাজত্ব ব্যাংকে ফ্রি জমা দিয়ে বিএসপি পোর্টালের মাধ্যমে আপয়েন্টমেন্ট নেন এবং নিদিষ্ট সময়ে সর্বশরীরে হাজির করে আরএফআইডি ডিটেক্টর মিশিনে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েই ফিটনেস সনদ ইস্যু করা হয়।

সরাসরি পরিদর্শন ও ডিজিটাল পরীক্ষা ছাড়া কোন ভাবেই সনদ দেওয়া সম্ভব নয়। তাই নিয়মের বাহিরে ক্রটিপূর্ণ মোটরবাহনকে সনদ নবায়ন করে দেওয়া কোনভাবেই সম্ভব নয়।

অতএব ক্রটিপূর্ণ যাহনবাহনকে সনদ দেওয়া এবং গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ গ্রহনের যে অপপ্রচার চালানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। মুলত কিছু দুষ্ট লোক ও কুচক্রী মহল ব্যক্তি স্বার্থ হাসিল করতে এইসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি এইসব মিথ্যে অপপ্রচার না চালানো জন্য আহবান জানান এবং জনসেবায় কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।


রিপোর্টিার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪