| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই আসামীর যাবজ্জীবন

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ২০:৩১:৫২:অপরাহ্ন  |  ৪৬৮০২ বার পঠিত
সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুই আসামীর যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে এক নারীকে ধর্ষনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজনকে ১৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আ ন ম ইলিয়াছ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। 

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কামারিয়া গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে শফিকুল ইসলাম শফি এবং ময়েজ উদ্দিনের ছেলে সামছুল হক সামছু। 

আসামিদ্বয়কে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। 

অপর আসামি আব্দুর রহিমকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আব্দুর রহিম জামালপুর জেলার সদর উপজেলার কটার বাড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু জানান, জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ গ্রামের এক নারীকে দন্ডিতরা বিগত ২০২৩ সালের ২২ জুন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের দোখলা এলাকার ইয়াদ আলীর চালা নামকস্থানে বনের ভিতর একটি টং মেশিন ঘরে নিয়ে রাতভর ধর্ষন করে। পরে ওই নারী বাদি হয়ে ঘটনার চার দিন পর ২৬ জুন মধুপুর থানায় মামলা দায়ের করেন। 

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত বিগত ২০২৩ সালের ২৪ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় সাত জনের স্বাক্ষী গ্রহণ করা হয়। রায় ঘোষনার পর তিন আসামিকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌশুলী (পিপি) ওমরাও খান দীপু। আসামি পক্ষে ছিলেন শাহান শাহ সিদ্দিকী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪