| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদ্রাসা থেকে আর বাড়ি ফিরতে পারল না উম্মে হাবিবা

reporter
  • আপডেট টাইম: Jul ০৮, ২০২৬ ইং | ২১:৫০:১৭:অপরাহ্ন  |  ৪৫৬ বার পঠিত
মাদ্রাসা থেকে আর বাড়ি ফিরতে পারল না উম্মে হাবিবা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় উম্মে হাবিবা (৮) নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি এলাকার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

নিহত শিশু শিক্ষার্থী উম্মে হাবিবা ওই এলাকার জামাল মুহুরি বাড়ির ইউএই প্রবাসী মো. শহীদ উল্যাহর মেয়ে। তার ছোট এক ভাই রয়েছে। সে বাতশিরি তালিমুল কোরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর ১টার দিকে মাদ্রাসা ছুটির পর অন্য সহপাঠীদের সঙ্গে হাবিবা মাদ্রাসা থেকে বের হয়ে বাড়ির পথে রওনা দেয়। পথিমধ্যে পেছন থেকে বেপরোয়া গতির ব্যাটারী চালিত অটোরিকশা চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪